ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মহাসড়কের পাশ থেকে কৃষিবিদের লাশ উদ্ধার

মহাসড়কের পাশ থেকে কৃষিবিদের লাশ উদ্ধার
×

শহিদুল ইসলাম

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬ | ১২:৩৪ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ | ১২:৪৪

মাদারীপুরের শিবচরে মহাসড়কের ঢাল থেকে কৃষিবিদ শহিদুল ইসলামের (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের বাসিন্দা।

গত শুক্রবার বিকেলে শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সূর্যনগর আন্ডারপাসের উত্তর পাশে রাস্তার ঢাল থেকে শহিদুলের লাশ উদ্ধার করা হয়। পরিবারের বক্তব্য অনুযায়ী, তিনি আন্তর্জাতিক গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের (সিআইএমএমওয়াইটি) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে রাজধানীতে কর্মরত ছিলেন। দুই ছেলে নিয়ে স্ত্রী বরিশাল নগরীতে ভাড়া বাসায় থাকতেন।

গত বুধবার বেলা ১১টার দিকে ঢাকার গুলশান এলাকায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটি শাখায় ৩০ লাখ টাকার পে অর্ডার জমা দিতে গিয়ে নিখোঁজ হন। এরপর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বুধবার তাঁর মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় শনাক্ত করা হয়।

গতকাল রোববার সেরাজপুর গ্রামে জোহরের নামাজের পর পারিবারিক গোরস্তানে তাঁর দাফন সম্পন্ন হয়। শহিদুলের বাবা মতিউর রহমান বলেন, আমার ছেলে ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিল। আমার ছেলে যে কোম্পানিতে চাকরি করে সেখান থেকে পাওয়া ৩০ লাখের বেশি টাকার লেনদেন করতে ব্যাংকে গিয়েছিল। সে টাকার কারণেই আজকে সন্তানকে হারালাম।

আরও পড়ুন

×