ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চাঁদাবাজমুক্ত মেঘনার প্রতিশ্রুতি ফজলুল আজিমের

চাঁদাবাজমুক্ত মেঘনার প্রতিশ্রুতি ফজলুল আজিমের
×

নোয়াখালী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম তাঁর হরিণ মার্কা নিয়ে গতকাল মঙ্গলবার হাতিয়া উপজেলায় ব্যাপক গণসংযোগ করেন সমকাল

নোয়াখালী ও হাতিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬ | ০৭:৫৭

| প্রিন্ট সংস্করণ

নোয়াখালী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম তাঁর নির্বাচনী প্রতীক ‘হরিণ’ নিয়ে দ্বীপ উপজেলা হাতিয়ায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে বুড়িরচর ইউনিয়নের গুল্যাখালী গ্রামে ‘সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম’ আয়োজিত মহানাম যজ্ঞ ও মহোৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ফজলুল আজিম। আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাবু নির্মল কান্তি দাশ।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী ফজলুল আজিম আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমার মন ও আত্মা সবই হাতিয়াবাসীর সঙ্গে ছিল এবং থাকবে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই।’ ভাসানচর ইস্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হাতিয়ার অংশ আধুনিক ভাসানচরকে কেটে সন্দ্বীপে যুক্ত করা হয়েছে। বিজয়ী হলে ভাসানচরকে হাতিয়ার মানচিত্রে ফিরিয়ে আনব।’ 
নির্বাচিত হলে মেঘনা নদীতে জেলেদের ওপর জুলুম, খেয়াঘাট ও লঞ্চঘাটে চাঁদাবাজি চিরতরে বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন ফজলুল আজিম। 

ফজলুল আজিমের সহধর্মিণী শামীমা আজিম বলেন, তার স্বামী তিনবার সংসদ সদস্য ছিলেন। নিজের ব্যবসার টাকা দিয়ে রাজনীতি করেছেন। তাঁর কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান বলে কোনো ভেদাভেদ নেই। ১২ ফেব্রুয়ারি হরিণ মার্কায় ভোট দিয়ে ফজলুল আজিমকে জয়যুক্ত করুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, সাবেক যুগ্ম সম্পাদক অলি উদ্দিন বাবলু এবং বাবু রণজিত চন্দ্র দাশসহ স্থানীয় নেতৃবৃন্দ।
 

আরও পড়ুন

×