ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চাঁদপুরে প্রেস ব্রিফিং

নির্বাচনে উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত কোস্ট গার্ড

নির্বাচনে উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত কোস্ট গার্ড
×

চাঁদপুরে কোস্ট গার্ডের প্রেস ব্রিফিং 

চাঁদপুর প্রতিনিধি 

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬ | ১৩:২৪ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ | ১৩:৩১

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকায় মোতায়েন রয়েছে কোস্ট গার্ড। বুধবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। চাঁদপুর সদর উপজেলার মেঘনার ওপারে ইব্রাহিমপুর ইউনিয়নের চর এলাকায় প্রেস ব্রিফিংয়ে ঢাকা জোনের কমান্ডার মো. ইমতিয়াজ হোসেন বলেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কোস্ট গার্ড বদ্ধপরিকর। নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং যেকোনো ধরনের সহিংসতা দমনে কোস্ট গার্ড সতর্ক ও প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, নির্বাচন উপলক্ষ্যে ১৮ জানুয়ারি মোতায়েন হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৮ দিন উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকায় কোস্ট গার্ড মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড সদস্যরা ঢাকা জোনের আওতাধীন নারায়ণগঞ্জ, মতলব‌ (উত্তর), চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় ৩৯ ভোটকেন্দ্র বিশেষ নজরদারির মাধ্যমে উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার একই দিন জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করেছে। গণভোটের বিষয়টি আমাদের দায়িত্বপূর্ণ এলাকার সকল বয়স, পেশা ও শ্রেণির নারী-পুরুষের কাছে তুলে ধরার মাধ্যমে নাগরিকদের হ্যাঁ ভোট প্রদানের উদ্বুদ্ধ করার প্রচারণা চলমান রেখেছি।

 গণভোটে নাগরিকদের হ্যাঁ ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে কোস্ট গার্ডের প্রচারণা

প্রেস ব্রিফিং তিনি বলেন, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহায়তার মাধ্যমে কোস্ট গার্ড ঢাকা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে।
 

 

আরও পড়ুন

×