ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
×

প্রতীকী ছবি

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬ | ১১:৪৮ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ | ১১:৫২

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের দারিয়াপুর পালপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন দারিয়াপুর উত্তর মন্ডলপাড়ার মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে আজিজার রহমান (৫৫) ও নাজিম উদ্দিন মন্ডলের ছেলে চান মিয়া সুইট (৫০)। চান মিয়া কৃষক ও আজিজার রহমান আনসার সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে দামরুলের মাঠে আলুর জমি সেচ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন চান মিয়া। একই পথে যাওয়ার সময় আজিজার রহমান তার মোটরসাইকেলে উঠেন। মোটরসাইকেলটি দারিয়াপুর পালপাড়ার মাঝামাঝি সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন রাস্তায় ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই আজিজার রহমানের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা চান মিয়াকে উদ্ধার করে দ্রত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×