ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মিঠামইনে নালা থেকে গলাকাটা মরদেহ উদ্ধার

মিঠামইনে নালা থেকে গলাকাটা মরদেহ উদ্ধার
×

ছবি: সমকাল

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬ | ১৬:৫৬ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ | ১৭:০৪

কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের একটি নালা থেকে মুতি মিয়া (৬৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ভোরে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুতি মিয়া উপজেলার ঘাগড়া ইউনিয়নের সিহারা গ্রামের মৃত তুতা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লোকজন কাজের উদ্দেশ্যে জমিতে গেলে নালাতে মুতি মিয়ার (৬৫) গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। থানায় খবর দেওয়া হলে মিঠামইন থানার ওসি লিয়াকত আলী ও সহকারী পুলিশ সুপার শহিদুল হক এসে মরদেহ উদ্ধার করেন।

মিঠামইন থানার ওসি লিয়াকত আলী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×