কিশোরগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে
মাদকাসক্ত জুয়েল মিয়া
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:২৮ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:০৫
কিশোরগঞ্জের তাড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে এক রমজান আলী (৪৮) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। রোববার ভোর ৫টার দিকে তাড়াইল-সাচাইল ইউনিয়নের দড়ি জাহাঙ্গীরপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক ছেলেকে পুলিশ আটক করেছে।
নিহতের প্রতিবেশী আতাউর রহমান খান জানান, মাদকাসক্ত ছেলে জুয়েল মিয়া (২০) মাদকের টাকার জন্য ভোরে কৃষক রমজান আলীকে (৪৮) কুপিয়ে হত্যা করে। স্বজনরা জুয়েলকে বেঁধে থানায় খবর দিলে পুলিশ এসে জুয়েলকে নিয়ে গেছে।
তাড়াইল থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া জানান, ঘটনার পর পুলিশ মাদকাসক্ত ঘাতক জুয়েলকে আটক করেছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত করানো হবে। মামলা দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- কুপিয়ে হত্যা
- বাবাকে কুপিয়ে হত্যা
