ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়কসহ ৮ নেতা বহিষ্কার

কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়কসহ ৮ নেতা বহিষ্কার
×

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:১৩

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কৃত আট নেতা হলেন- কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুজা উদ্দিন আহমেদ পিয়াল, যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল টিটো, মনজুরুল হক খোকা, মোহাম্মদ আলী, পৌর যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, আব্দুল লতিফ ও ইমরান হোসেন। তাদের প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

আজ রোববার জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

সিদ্ধান্তটি কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুজা উদ্দিন আহমেদ পিয়াল জানান, তার বহিষ্কারের বিষয়টি আজ অবহিত হয়েছেন। আমি একজন বিএনপির আদর্শের কর্মী। এবার নির্বাচনে বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় তাকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন

×