ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পটুয়াখালী-৩

নুর-মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, উভয়পক্ষের আহত ১০

নুর-মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, উভয়পক্ষের আহত ১০
×

হামলায় আহতরা। ছবি: সমকাল

গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:০২ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:৩৬

পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি জোটের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে গলাচিপা উপজেলার চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে গলাচিপা উপজেলায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক ও বিএনপি জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সমর্থকরা মিছিল বের করেন। মিছিল দুটি চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে অতিক্রম করার সময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে মাহাবুল (২৪), মারুফ (২১), অজিত (২৪), ওয়াজিব (২৪), অলিউল ইসলাম টিট(২৮), বায়েজিদসহ (২৪) ১০ জন আহত হন। আহতদের মধ্যে ঘোড়া মার্কার সমর্থক মারুফ গাজী (২৪), ওয়াজিব হাওলাদার (২৪) ও সাদকে (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাহবুলকে (২৪) বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এবং ছাত্র অধিকারের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবু নাঈম বলেন, গতকাল রাতে ডাকুয়া এলাকায় হাসান মামুনের কর্মী-সমর্থকেরা ট্রাক প্রতীকের সমর্থকদের দেখে উসকানিমূলক স্লোগান দিয়ে মারধর শুরু করেন। এতে ট্রাক প্রতীকের কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসান মামুনের সমর্থক মো. মারুফ (২৩) বলেন, গতকাল রাতে ডাকুয়া নির্বাচনী কার্যালয় থেকে তাঁরা ঘোড়া প্রতীকের স্লোগান দিয়ে মিছিল করে নিজ নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় নেমেছিলেন। এ সময় ট্রাক প্রতীকের সমর্থকেরা তাঁদের পথরোধ করে লাঠিসোঁটা দিয়ে মারধর শুরু করেন। এই হামলায় তাদের বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন। 

ঘটনার সত্যতা স্বীকার করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মো. জিল্লুর রহমান বলেন, উভয়পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। পুলিশ যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

আরও পড়ুন

×