বেনাপোলে ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত
ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ও বিজিবি
যশোর অফিস
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:২৯ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬:১৭
বেনাপোল সীমান্তের বালুন্ডা গ্রামে মাটি খননের সময় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছে। বুধবার সকালে এই ঘটনা ঘটে। তারা হলেন, বালুন্ডা গ্রামের কাচারিপাড়ার জাকির সরদার ও আব্দুল কাদের।
আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও বিজিবি।
বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাই জানান, বাথরুম তৈরির জন্যে মাটি খনন করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ করেই ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত হন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারা কী উদ্দেশ্যে সেখানে ককটেল রেখেছিল তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
- বিষয় :
- ককটেল বিস্ফোরণ
- বেনাপোল
- আহত
