ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

‘সুখে-দুঃখে তিনি কখনও আপনাদের ছেড়ে যাননি’

‘সুখে-দুঃখে তিনি কখনও আপনাদের ছেড়ে যাননি’
×

নির্বাচনী পথসভায় বক্তব্য দেন সৈয়দ ইশতিয়াক আহমেদ সমকাল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৫৮

| প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলের ছেলে ও সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেছেন, আমার বাবা সারাজীবন মাধবপুর-চুনারুঘাটের মানুষের পাশে থেকেছেন। সুখে-দুঃখে তিনি কখনও আপনাদের ছেড়ে যাননি। ধানের শীষ বিজয়ী হলে এবং বিএনপি সরকার গঠন করলে চুনারুঘাটের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানে ব্যাপক উন্নয়ন করা হবে। গতকাল শুক্রবার বিকেলে চুনারুঘাট উপজেলার ২ নম্বর আহম্মদাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘনশ্যামপুর এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
চুনারুঘাটের সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু বলেন, এবারের নির্বাচনে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, জননিরাপত্তা বড় ইস্যু হয়ে উঠেছে। ভোটাররা বুঝেশুনে ধানের শীষে ভোট দিতে একাট্টা হচ্ছেন।

আরও পড়ুন

×