বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির ৩০০ নেতাকর্মী
গাজীপুরে জাতীয় পার্টির ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করায় ফুল দিয়ে বরণ সমকাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৫৪ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:২১
| প্রিন্ট সংস্করণ
গাজীপুর মহানগরে জাতীয় পার্টির অন্তত ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
গতকাল শনিবার সকালে মহানগরের কাশিমপুর থানা বিএনপি আয়োজিত ধানের শীষ প্রতীকের নির্বাচনী সভায় গিয়ে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগদান করেন তারা। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বিএনপির পতাকাতলে আশ্রয় নেওয়া জাতীয় পার্টির নেতাকর্মীকে ফুলেল শুভেচ্ছা জানান।
দলীয় সূত্র বলছে, শনিবার সকালে শওকত সরকারের বাসভবন প্রাঙ্গণে গাজীপুর-১ আসনের বিএনপি প্রার্থী মজিবুর রহমানের সমর্থনে নির্বাচনী সভার আয়োজন করা হয়। ওই সভায় গাজীপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি ফারুক খান ও কাশিমপুর থানা জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন দেওয়ানের নেতৃত্বে ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। এ সময় নবাগতদের হাতে ফুল তুলে দিয়ে এবং মিষ্টি খাইয়ে বিএনপিতে বরণ করে নেওয়া হয়। যোগদানকারী নেতাকর্মীরা ধানের শীষে ভোট দেওয়া এবং দলের হয়ে কাজ করার অঙ্গীকার করেন।
কাশিমপুর থানা জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন দেওয়ান জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এলাকার উন্নয়নের স্বার্থে তারা জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন।
মহানগর বিএনপির সভাপতি শওকত সরকার বলেন, দেশের অন্যতম জনপ্রিয় দল বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে তাঁর ৩১ দফা বাস্তবায়ন এবং দেশ গঠন কাজে উদ্বুদ্ধ হয়ে তারা বিএনপিতে যোগদান করায় গাজীপুর মহানগর বিএনপি আরও শক্তিশালী হবে।
