ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মানিকগঞ্জ মানুষের দোষ তারা ধানের শীষের লোক: রিতা

মানিকগঞ্জ মানুষের দোষ তারা ধানের শীষের লোক: রিতা
×

ফাইল ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:৫৪

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, মানিকগঞ্জের মানুষের দোষ তারা ধানের শীষের লোক। এই কারণে বিগত ১৭ বছর মানিকগঞ্জের কোথাও কোনো উন্নয়ন হয়নি। যেখানেই যাই, সেখানেই মানুষজন বলে এটা নেই সেটা নেই, শুধু নেই আর নেই। বিগত সরকারের সময় যারা ছিলেন তারা শুধু সরকারের অর্থ লুটপাট করে খেয়েছেন। সোমবার বিকেলে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রার্থী বলেন, এবার সুযোগ এসেছে ধানের শীষে ভোট দিয়ে আমাদের হারানো ধানের শীষকে আবার ফিরিয়ে নিয়ে আসার। আপনারা ধানের শীষে ভোট দিন, বিএনপি সরকার গঠন করলে জেলার উন্নয়ন করাই হবে আমার প্রধান কাজ। 

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট  নুরতাজ আলম বাহারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মোখসেদুর রহমান, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি মাসুদুল কামরুল হক মাসুদ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোতালেব হোসেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সার, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রোকসানা খানম মিতু, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন যাদু, জেলা কৃষকদলের সভাতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধার সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, জিয়া পাঠাগারে সভাপতি ডা. জিয়াউর রহমান জিয়া, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিএস জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ প্রমুখ।

আফরোজা খানম রিতা বলেন, রাজনীতি করতে গিয়ে আমার ব্যবসা বাণিজ্য সব কিছু লোকসান হয়ে গেছে। সন্তানদের ভবিষ্যতের কথাও কখনো চিন্তা করিনি। আমার গ্যাসের লাইন পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। এরপরও রাজনীতি ছাড়িনি। কারণ বাবার হাত ধরে রাজনীতিতে এসেছি, রাজনীতি আমার পেশা নয়, রাজনীতি আমার নেশা।

তিনি আরও বলেন, টানা ১৭ বছর ধানের শীষের জন্য আমরা লড়াই করে যাচ্ছি। আগামী নির্বাচনে শুধু জয় নয়, বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জনের মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসার শক্ত প্রমাণ দিতে হবে।

আরও পড়ুন

×