ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কমলগঞ্জের ৭৬টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন

কমলগঞ্জের ৭৬টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন
×

ফাইল ছবি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬:৩৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের কমলগঞ্জ উপজেলার ৭৬টি ভোটকেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নির্বাচনের দিন অনাকাক্ষিত পরিস্থিতি এড়াতে এবং নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে ওই সিসি ক্যামেরাগুলা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের সংশ্লিষ্টরা। পাশাপাশি উপজেলাজুড়ে গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

কমলগঞ্জের সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ভোটগ্রহণের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসা নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

কমলগঞ্জ উপজেলার যে ৭৬টি ভোটকেন্দ্রের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে সেগুলো কেন্দ্রীয় কক্ষ স্থাপনের মাধ্যমে নিয়ন্ত্রণ ও নজরদারির কাজ করা হবে। যাতে অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে পারে প্রশাসন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আসাদুজ্জামান বলেন, ভোটারদের নিরাপত্তা এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। সিসি ক্যামেরা স্থাপনের ফলে কেন্দ্রগুলোতে নজরদারি অনেক সহজ হবে।

আরও পড়ুন

×