ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নির্বাচন উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ

নির্বাচন উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ
×

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:৫৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আগামীকাল বুধবার থেকে তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার সকালে পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।

টিপু সুলতান বলেন, ১৩ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি। আর সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। শনিবার থেকে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম আবার চালু হবে।

এদিকে সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হুমায়ন কবির বলেন, নির্বাচন উপলক্ষে সরকারের নির্দেশনা মোতাবেক বুধবার ও বৃহস্পতিবার শুল্ক স্টেশনসহ বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

তবে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনের এসআই জামিরুল ইসলাম জানান, নির্বাচনের জন্য দুইদিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন বন্ধ থাকবে শুধুমাত্র ভোটের দিন ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত। এছাড়া অন্যান্য দিনগুলোতে পূর্বের মতই পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।

আরও পড়ুন

×