ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিবসহ ৮ নেতা বহিষ্কার

কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিবসহ ৮ নেতা বহিষ্কার
×

ফাইল ছবি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:০৯

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম তোতাসহ আট নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। এ নিয়ে এ পর্যন্ত দেড় শতাধিক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার রাতে বিএনপির জেলা শাখার দপ্তর সম্পাদক আবু সাঈদ জোয়ারদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

বহিষ্কৃত অন্য নেতারা হলেন–পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, জবেদ আলী, অহেদ আলী লস্কর, আনোয়ার হোসেন, মোশারেফ হোসেন, সদস্য মিজানুর রহমান ও আহসান হাবিব মনা। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার নির্দেশে পৌর বিএনপির সদস্য সচিবসহ ৮ নেতাকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কালীগঞ্জ পৌর শাখার যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, বহিষ্কারের বিষয়ে কিছুই জানি না। কেন বা কী কারণে বহিষ্কৃত হলেন তা বোধগম্য নয়। আগে কারণ দর্শানো নোটিশও দেওয়া হয়নি। 

এ বিষয়ে কথা বলতে জেলা বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। নির্বাচনী ব্যস্ততার কারণে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের শীর্ষ পর্ষায়ের দেড় শতাধিক নেতাকর্মী বহিষ্কারের ঘটনা স্বীকার করেছেন।

আরও পড়ুন

×