ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা করলে সর্বোচ্চ বল প্রয়োগের হুঁশিয়ারি
ছবি-সমকাল
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:৪১
ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে সর্বোচ্চ বল প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
মঙ্গলবার বিকেলে ভালুকা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, নির্বাচনের দিন সব ভোটার নির্বিঘ্ন ও নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট প্রদানে কোনো ধরনের বাধা সহ্য করা হবে না।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ, র্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনী সমন্বিতভাবে মাঠে কাজ করছে। সবার আন্তরিক সহযোগিতা থাকলে ভালুকা উপজেলায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভোটকেন্দ্র পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাহিদুল ইসলাম, পরিদর্শক মোবারক হোসেন প্রমুখ।
- বিষয় :
- ভালুকা
