ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নির্বাচন উপলক্ষে ৩ দিন বন্ধ হিলি স্থলবন্দর

নির্বাচন উপলক্ষে ৩ দিন বন্ধ হিলি স্থলবন্দর
×

হিলি স্থলবন্দর

হিলি প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:১৯ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:২২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বুধবার থেকে টানা তিন দিনের ছুটিতে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি। সেই সঙ্গে ভোটের দিন আগামীকাল বৃহস্পতিবার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপারও বন্ধ থাকবে। হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি নির্বাহী আদেশের প্রেক্ষিতে বুধ ও বৃহস্পতিবার দুই দিন ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি মিলে মোট তিন দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার সকাল থেকে সব কার্যক্রম যথারীতি চলবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম জানান, শুধু ভোটের দিন বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পরদিন শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশ যাত্রী পারাপার বন্ধ থাকবে।

আরও পড়ুন

×