ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভোটের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে: মঈন খান

ভোটের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে: মঈন খান
×

‎পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৪৫

‎বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘ভোটের মাধ্যমে দেশে নতুন করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘বিগত ৪টি প্রহসন ও সাজানো নির্বাচনে পর দেশের মানুষ আজ যে সুষ্ঠ পরিবেশে ভোট দিতে পারছে সেটি সম্ভব হয়েছে চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার পতনের মাধ্যমে।’

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী তার নিজ বাড়ির কেন্দ্র ২১নং চরনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

এসময় মঈন খান আরও বলেন, ‘আজকে ভোটের পরে এ দেশে জনগণের ইচ্ছায় একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। যারা জনগণের কল্যাণে কাজ করে যাবে।’

আরও পড়ুন

×