ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

হাতিয়ায় হান্নান মাসুদের স্ত্রীর ওপর হামলার অভিযোগ 

হাতিয়ায় হান্নান মাসুদের স্ত্রীর ওপর হামলার অভিযোগ 
×

হাতিয়া

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৩৬

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসুদের স্ত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে। সকালে বুড়িরচর ৭ নং ওয়ার্ডের জোড়খালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

হান্নান মাসুদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী তার ভেরিফাইড ফেসবুকে এক পোষ্টে এই তথ্য জানান। তিনি লিখেছেন, ‘আমাকে রড দিয়ে মারার ও হামলা করার চেষ্টা করেছে বিএনপির সন্ত্রাসীরা। আমার হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নিছে। এ সময় তার সাথে থাকা তার দেবরের উপরও কয়েকজন মিলে হামলা করেছে।’

এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, বুড়িরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে বিএনপির কিছু লোক হান্নান মাসুদের স্ত্রীর ওপর হামলা করার চেষ্টা করে। তারা তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তার সাথে থাকা তার দেবরকে পিটিয়ে আহত করে। এছাড়া হাতিয়ার বুড়িরচর, চরইশ্বর ও সোনাদিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় এনসিপির নেতাকর্মীদের কেন্দ্রে আসতে পথে পথে বাদা দেওয়া হয়েছে। হাতিয়া ছাত্রশক্তির সদস্য সচিব আশিক এলাহী জানান, এই মহূর্তে হান্নান মাসুদের স্ত্রী ওছখালী বাসায় অবস্থান করছেন।

হামলার অভিযোগের বিষয়ে বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাফি ফরাজি বলেন, হান্নান মাসুদের স্ত্রী কেন্দ্র পরিদর্শন করে যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটি হয়েছে। এখানে কাউকে হামলা করা হয়নি।

আরও পড়ুন

×