জামালপুরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
জামালপুরে স্বতঃস্ফূর্তভাবে চলছে ভোটগ্রহণ। ছবি: সমকাল
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:৪৫
উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ) আসনের ভোটাররা। বৃহস্পতিবার সকাল থেকে দুই উপজেলার বিভিন্ন কেন্দ্র নারী ও পুরুষ ভোটাররা এসে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।
দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৮ হাজার ৮৭৫। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ১৯৪ জন এবং নারী ভোটার ২ লাখ ১৪৭৬৯ জন। এ ছাড়া হিজড়া ভোটার রয়েছেন দুজন।
সকাল থেকে ১৯টি কেন্দ্রে গিয়ে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। কেন্দ্রের বাইরে লোকসমাগম থাকলেও কেন্দ্র সীমানার ভেতরে ভোটার ব্যতীত অন্য কাউকে দেখা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।
সকাল আটটায় জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও দলের মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬৫২।
