রংপুর-২ আসন
লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন এটিএম আজহার
রংপুরের বদরগঞ্জের বালুয়াভাটা প্রফেসরপাড়ার নেহার স্কুল কেন্দ্রে ভোট দেন এটিএম আজহারুল ইসলাম। ছবি: সমকাল
রংপুর অফিস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:০১
সাধারণ ভোটারের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। বৃহস্পতিবার বেলা ১২টায় তিনি বদরগঞ্জের বালুয়াভাটা প্রফেসরপাড়ার নেহার স্কুল কেন্দ্রে ভোট দেন।
ভোট দিয়ে সাংবাদিকদের আজহারুল ইসলাম বলেন, অনেক বছর পর উৎসবমুখর পরিবেশে ভোট দিলাম। নির্বাচনী মাঠে ভোটারদের মধ্যে যে উৎসাহ-উচ্ছ্বাস দেখেছি, আশা করছি দাঁড়িপাল্লা বিপুল ভোটে জয়ী হবে।
এই আসনের অন্য প্রার্থীরা হলেন– জাতীয় পার্টির আনিছুল ইসলাম মন্ডল, বিএনপির মোহাম্মদ আলী সরকার, ইসলামী আন্দোলনের আশরাফ আলী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আজিজুর রহমান। রংপুর-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন। ভোটকেন্দ্র ১৩৭টি।
