ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টাকা দিয়ে ভোট কেনায় পোলিং এজেন্টকে অর্থদণ্ড

টাকা দিয়ে ভোট কেনায় পোলিং এজেন্টকে অর্থদণ্ড
×

ফাইল ছবি

ফরিদপুর অফিস

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:৫৪

ফরিদপুরে টাকা দিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট কেনার অভিযোগে পোলিং এজেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক। ফরিদপুর-৩ আসনে  মামুদপুর এলাকায় বিসমিল্লাহ শাহ দরগা মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি ধানের শীষের এজেন্ট তানজির ইসলাম।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও ফরিদপুরের সিনিয়র সিভিল জজ মো. সালাউদ্দিন এ সাজা ঘোষণা দেন। সাজাপ্রাপ্ত তানজির দেওড়া গ্রামের হাফিজুর ইসলামের ছেলে। 

প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামান জানান, পোলিং এজেন্ট তানজির ভোটকক্ষে ভোটগ্রহণের সময় ভোটারকে টাকা দিয়ে ধানের শীষের পক্ষে ভোট দিতে উদ্বুদ্ধ করেন। পরে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির নিকট সোপর্দ করা হলে তাকে ওই সাজা দেওয়া হয়।

আরও পড়ুন

×