ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভাণ্ডারিয়ায় ভুয়া পর্যবেক্ষক আটক

ভাণ্ডারিয়ায় ভুয়া পর্যবেক্ষক আটক
×

ভাণ্ডারিয়ার ১৬ নম্বর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বৃহস্পতিবার দুপুরে ভোটারের সারি

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:৪০

পিরোজপুর-২ আসনের ভাণ্ডারিয়া উপজেলার হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে একজন ভুয়া পর্যবেক্ষককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার। তাৎক্ষণিক তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

এছাড়া ওই আসনে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। 

শহরের ভাণ্ডারিয়া বিহারি লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ২১৭। দুপুর ১২ টায় প্রিজাইডিং অফিসারের দেয়া তথ্য অনুযায়ি ১ হাজার ১৮৫টি ভোট কাস্ট হয়েছে। 

ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩০ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে। তবে ওই কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ আছে। মঞ্জু বেগম নামের এক গৃহিণী এ কেন্দ্রে ভোট দিতে গিয়ে দেখেন, তাঁর ভোট দেওয়া হয়ে গেছে। 

নিজা ভাণ্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী ও পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে অপেক্ষা করছেন।
উপজেলার মোট ভোটার ১ লাখ ৪৩ হাজার ৪৩২ জনের মধ্যে পুরুষ ভোটার ৭২ হাজার ৭৩ জন এবং মহিলা ভোটার ৭১ হাজার ৫৩৯ জন।
 

আরও পড়ুন

×