ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এবারের ভোট যে উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

এবারের ভোট যে উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল
×

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সমকাল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:২০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের ভোট যে এত আনন্দ ও উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি।

বৃহস্পতিবার বিকেল ৪টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলে মির্জা ফখরুল।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ একটা আনন্দের উৎসব পেয়েছে। মানুষের যে আগ্রহ উচ্ছ্বাস তা সারাদিন কেন্দ্র পরিদর্শন করে দেখলাম। আমি আশাবাদী একটা সুন্দর নির্বাচন সুন্দর রেজাল্ট আসবে।

মির্জা ফখরুল বলেন, এই সুন্দর নির্বাচনের জন্য আমরা ১৫ বছর সংগ্রাম করেছি। এই নির্বাচনের ফলে মানুষ একটি নির্বাচিত সরকার পাবে।

আরও পড়ুন

×