ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘পুতের বউয়ের ঘাঁড়ে ভর দে অনেক দিন পর রাজা ভোট দেলাম’ 

‘পুতের বউয়ের ঘাঁড়ে ভর দে অনেক দিন পর রাজা ভোট দেলাম’ 
×

ছেলের বউয়ের সহায়তায় রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বৃদ্ধা নুরুন্নেছা বেগম

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:২৪

‘অনেকদিন পর রাজা (সংসদ নির্বাচন) ভোট দেলাম। শরীর পারতেছে না, তবুও পুতের বউয়ের ঘাঁড়ে ভর দে আইছি। হাঁটতি কষ্ট হচ্ছে, সক্কলি আসতেছে শুনে আসলাম।’ কথাগুলো বলেন শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামের ৮৪ বছর বয়সী নুরুন্নেছা বেগম।

 রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন এই বৃদ্ধা। ছেলের বউ সালেহা বেগমের সঙ্গে প্রায় দেড় কিলোমিটার হেঁটে আসা নুরুন্নেছা বেগম জানান, বহু আগেই স্বামী জুম্মন গাজীকে হারিয়েছেন।

দিনমজুর পেশায় যুক্ত একমাত্র ছেলে ও পোতা (নাতি) ইটভাটায় কাজের জন্য এলাকার বাইরে অবস্থান করছেন। বাধ্য হয়ে তিনি ৬২ বছর বয়সী ছেলের বউকে নিয়ে ভোটকেন্দ্রে এসেছেন।

দীর্ঘপথ শাশুড়িকে ধরে ধরে কেন্দ্রে নিয়ে আসা সালেহা বেগম বলেন, ‘চেয়ারম্যান ভোটে (ইউপি নির্বাচনে) আমরা ভোট দিছি, তবে রাজা ভোট দেওয়া হইনি অনেকদিন। এবারের ভোট নিয়ে সর্বত্র সাড়া পড়ায় শরীর খারাপ হওয়া সত্ত্বেও শাশুড়ির অনুরোধে কেন্দ্রে এসেছি।’


 

আরও পড়ুন

×