কিশোরগঞ্জ-৪
কেন্দ্র থেকে পাওয়া হিসাবে জয়ী বিএনপির ফজলুর রহমান
ফাইল ছবি
মিটামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩:০৩
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বেসরকারি ফলাফলে ৭৭ হাজার ৭০৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। কেন্দ্র থেকে সংগৃহীত ফলাফল সিটের মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে।
ধানের শীষ প্রতীক নিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান মোট ১ লাখ ৩২ হাজার ৫০৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ পেয়েছেন ৫৪ হাজার ৭৯৯ ভোট।
এ আসনে মোট ১৫০ টি কেন্দ্র রয়েছে। ৩ উপজেলার সবগুলো কেন্দ্র থেকে এজেন্টের মাধ্যমে পাওয়া ফলাফল সিটের ভিত্তিতে বেসরকারি এ ফলাফল জানা গেছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফজলুর রহমান বলেন, আমি ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমি সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাকে তারা ভোট দিয়ে বিজয়ী করেছেন। এটা এ আসনের জনগণের বিজয়। আমি তাদের পাহারাদার।
- বিষয় :
- বিএনপি
- ফজলুর রহমান
- কিশোরগঞ্জ
