জামালপুর-১
৭৬ হাজার বেশি ভোট পেয়ে বিজয়ী মিল্লাত
এম রশিদুজ্জামান মিল্লাত
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:০৪ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:০৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত ৭৫ হাজার ৭৮৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়েত ইসলামী বাংলাদেশের দাড়িপাল্লা প্রতীকে অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হক সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৭৮৩ ভোট।
বৃহস্পতিবার রাতে বকশীগঞ্জ উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আব্দুল হাই ও দেওয়ানগঞ্জ উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মুরাদ হোসেন বেসরকারি ভাবে তাকে বিজয়ীর ঘোষণা করেন।
জামালপুর-১ আসনটি দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। ২০২৬ সালের ১৫ জানুয়ারি প্রকাশিত বাংলাদেশ গ্যাজেট অনুযায়ী এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৮ হাজার ৮৭৫ জন। পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ১০৪ জন, নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ৭৬৯ জন এবং হিড়জা ভোটার ২ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এম রশিদুজ্জামান মিল্লাত বকশীগঞ্জ উপজেলা থেকে ৫৯ হাজার ৩৭৯ ভোট এবং দেওয়ানগঞ্জ উপজেলা থেকে এক লাখ ১৩ হাজার ১৮৯ ভোট সর্বমোট এক লাখ ৭২ হাজার ৫৬৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়েত ইসলামী বাংলাদেশের দাড়িপাল্লা প্রতীকে এডভোকেট মোহাম্মদ নাজমুল হক সাঈদী বকশীগঞ্জ উপজেলায় পেয়েছেন ৫৫ হাজার ৪৭৮ ভোট এবং দেওয়ানগঞ্জ উপজেলায় পেয়েছেন ৪১ হাজার ৩০৫ ভোট সর্বমোট পেয়েছেন ৯৬ হাজার ৭৮৩ ভোট।
বিজয়ী হয়ে সমকালকে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেওয়ানগঞ্জ বকশীগঞ্জবাসীদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে ভালোবাসেন এটা আমার জন্য বড় পাওয়া। এ বিজয় একা আমার নয়। এ বিজয় দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জবাসীর।
- বিষয় :
- জামালপুর-১
