ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নাটোর-১: দশ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৭ জন

নাটোর-১: দশ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৭ জন
×

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:৩১ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:৩১

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ১০ প্রার্থীর মধ্যে ৭ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ আসনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৪০৯টি। প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ বা সাড়ে ১২ শতাংশ ভোট না পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার বিধান রয়েছে। জামানত রক্ষার জন্য প্রার্থীদের প্রয়োজন ছিল ৩৪ হাজার ৩০১ ভোট। সে হিসেবে এখানে প্রতিদ্বন্দ্বিতাকারী ১০ জন প্রার্থীর মধ্যে মাত্র ৩ জন (বিএনপি, জামায়াত ও একজন স্বতন্ত্র) তাদের জামানত রক্ষা করতে পেরেছেন। বাকি ৭ জন প্রার্থীর এই শর্ত পূরণ না হওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বৃহস্পতিবার নাটোরের জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন ঘোষিত ভোটের আনুষ্ঠানিক ফলাফল বিশ্লেষণ শেষে এ তথ্য জানা গেছে।

জামানত হারানো প্রার্থীরা হলেন- আনছার আলী (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি) পেয়েছেন ২৭৫ ভোট , আব্দুল্লাহিল বাকী (ইসলামী আন্দোলন) ১২৫৩ ভোট, মেহেদী হাসান (গণঅধিকার পরিষদ) ২৯৮ ভোট, মোয়াজ্জেম হোসেন (স্বতন্ত্র) ১১৩ ভোট, ডা. ইয়াসির আরশাদ (স্বতন্ত্র) ৮১ ভোট, সাহেদ আলী জিন্নাহ (জাতীয় পার্টি) ৫৪২ ভোট এবং সেন্টু আলী (গণসংহতি আন্দোলন) ২৭৯ ভোট।

নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ আসনে বিজয়ী বিএনপি প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী। বিএনপি, জামায়াত ছাড়াও এ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য দলের প্রার্থীরা প্রয়োজনীয় সংখ্যক ভোট পেতে ব্যার্থ হওয়ায় তাদের জামানতের টাকা বাজেয়াপ্ত হয়েছে।

আরও পড়ুন

×