নির্বাচনের ছুটি শেষে আমদানি-রপ্তানি শুরু হিলি স্থলবন্দরে
ছবি: ফাইল
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৪১ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৫৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা তিন দিন ছুটির পর আজ শনিবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি নির্বাহী আদেশে গত বুধবার ও বৃহস্পতিবার ছুটি ছিল। এর সঙ্গে যুক্ত হয় শুক্রবারের সাপ্তাহিক ছুটি।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম জানান, দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও শুধুমাত্র ভোটের দিন বৃহস্পতিবার এক দিন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পাসপোর্ট ধারী যাত্রী পারাপর বন্ধ ছিল। শুক্রবার সকাল থেকে যাত্রী পারাপার শুরু হয়েছে।
