দল গ্রহণ না করলে শপথ নেবেন না স্বতন্ত্র এমপি হান্নান
স্বতন্ত্র সংসদ সদস্য এম এ হান্নানের সংবাদ সম্মেলন। ছবি: সমকাল
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০০:০৭ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০০:৩২
দল গ্রহণ না করলে শপথ নেবেন না- এমন কথা বলেছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এম এ হান্নান। আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বতন্ত্র সংসদ সদস্য এম এ হান্নান ঘোষণা দেন, তার প্রিয় রাজনৈতিক দল বিএনপি আনুষ্ঠানিকভাবে তাকে গ্রহণ না করা পর্যন্ত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন না। ছাত্রজীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করে আসছেন ও দলীয় আদর্শের প্রতি তার অঙ্গীকার অটুট আছে এবং থাকবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি দাবি করেন, ফরিদগঞ্জে একটি শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে একটি ‘জনবিচ্ছিন্ন চক্র’ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছে।
নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য এম এ হান্নান বলেন, আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতিতে অনড় থাকব আমি।
স্বতন্ত্র সংসদ সদস্য এম এ হান্নান বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তিনি পাননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় তাকে উপজেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়।
- বিষয় :
- সংসদ নির্বাচন ২০২৬
- চাঁদপুর
