ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লালমনিরহাটের ৩টি আসন

জাতীয় পার্টির তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

জাতীয় পার্টির তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
×

ফাইল ছবি

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:২৮

লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে জাতীয় পার্টির (জাপা) প্রেসেডিয়াম সদস্য, চেয়ারম্যানের উপদেষ্টাসহ তিনজন জামানত খুইয়েছেন। ওই তিন প্রার্থী মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোটও পাননি। 

এক সময়ের জাতীয় পার্টির দুর্গ বলে পরিচিত তিনটি আসনে নেতাদের এমন ভরাডুবিতে হতাশ দলের নেতাকর্মীরা। তবে বিষয়টি স্বাভাবিক হিসেবে দেখছে সাধারন মানুষ। পতিত আওয়ামী লীগের দোসর ও তাদের ওপর ভর করে নির্বাচনী বৈতারণী পার হওয়ার অপচেষ্টার কারণে তাদের এই পরিণতি বলে মনে করছেন অনেকেই। 

লালমনিরহাট-৩ আসনে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা জাহিদ হাসান লিমন প্রার্থী হয়েছিলেন। এ আসনে জাপা চেয়ারম্যান জি এম কাদের একাধিকবার এমপি হয়েছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জি এম কাদের  এক লাখ ১২ হাজার ৬৩২টি ভোট পেয়ে নির্বাচিত হন। এবার জাহিদ হাসান লিমন পেয়েছেন  মাত্র দুই হাজার ১৫০ ভোট। এ আসনে প্রদও  ভোটের সংখ্যা দুই লাখ ছয় হাজার ৫৬২।

লালমনিরহাট-২ (আদিতমারী ও কালীগঞ্জ) আসনে জাপা প্রার্থী এলাহান উদ্দিন ভোট পেয়েছেন মাত্র ৮১০টি। এ আসনে ভোটের সংখ্য দুই লাখ ৭৯ হাজার ৩৯৩টি। 

লালমনিরহাট-১ (হাতীবান্ধা ও পাটগ্রাম) আসনে জাতীয় পার্টির প্রেসেডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা পেয়েছেন  পাঁচ হাজার ১৫৮টি ভোট । এ আসনে মোট প্রদত্ত  ভোটের সংখ্য  দুই লাখ ৯১ হাজার ২২২টি। তিনটি আসনে জাপা প্রার্থীদের প্রাপ্ত ভোটের যোগফল আট হাজার ১১১। 

নাম প্রকাশে অনিচ্ছুক এ দলের কয়েক নেতা জানান, এ অঞ্চলে  জাপা এখন কাগুজে বাঘ। রাজনৈতিক ভুলের কারণে আজ তাদের এই অবস্থা।
 

আরও পড়ুন

×