কমলনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ নিহত
প্রতীকী ছবি
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:০৪
লক্ষ্মীপুরের কমলনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আদনান আবির রাসেল (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলার তোরাবগঞ্জ-মতিরহাট সড়কের বলিরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল উপজেলার চরলরেন্স এলাকার ব্যবসায়ী আব্দুস সাত্তারের ছেলে।
জানা যায়, রাসেল মতিরহাট থেকে মোটরসাইকেলে করে নিজ এলাকায় ফিরছিলেন। তার মোটরসাইকেলটি বলিরপোল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি নসিমনে ধাক্কা দেয়। এতে রাসলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করেলক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
- বিষয় :
- লক্ষ্মীপুর
- কমলনগর
- সড়ক দুর্ঘটনা
- নিহত
