ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

যশোর-৬ আসনে পাঁচ প্রার্থীর মধ্যে ৩ জনের জামানত বাজেয়াপ্ত

যশোর-৬ আসনে পাঁচ প্রার্থীর মধ্যে ৩ জনের জামানত বাজেয়াপ্ত
×

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৫ জন প্রার্থীর মধ্যে তিনজন জামানত হারাচ্ছেন। গত বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া ফলাফল বিশ্লেণ করে এই তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) বিধি অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কোনো প্রার্থী যদি তার নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোটের ৮ ভাগের ১ ভাগ বা সাড়ে ১২ শতাংশ ভোট না পান, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে।

এ আসনে এবার বিভিন্ন দলের ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে জামায়াতে ইসলামীর অধ্যাপক মোক্তার আলী দাঁড়িপাল্লা প্রতীকে ৯২ হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল হোসেন আজাদ ধানের ষীষ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৩৯৮ ভোট।

জামানত বাজেয়াপ্ত প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী জি. এম হাসান পেয়েছেন ৯৬০ ভোট, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ঈগল প্রতীকের মো. মাহমুদ হাসান পেয়েছেন ৬৫৭ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. শহিদুল ইসলাম পেয়েছেন ১ হাজার ২৭৫ ভোট।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবার সংসদ সদস্য নির্বাচনে একজন প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত দিতে হয়েছে। এ আসনে নির্বাচনে প্রদত্ত মোট ভোটের ৮ ভাগের ১ ভাগ অথবা সাড়ে ১২ শতাংশ ভোট না পাওয়া ওই ৩ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

আরও পড়ুন

×