চট্টগ্রাম
শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি কাপড় ও সিগারেট জব্দ
জব্দ করা ভারতীয় কাপড় ও বিদেশি সিগারেট
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:০৩
চট্টগ্রামে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার রাতে সীতাকুণ্ড থানার ছোট কুমিরা বাজার এলাকা থেকে পণ্যগুলো জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও বিদেশি সিগারেট পাচার করা হচ্ছে এমন তথ্য পেয়ে কোস্ট গার্ড ভাটিয়ারী স্টেশনের একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৮ কোটি ৯২ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা এবং ১ হাজার ২৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।
তবে অভিযানের সময় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা। জব্দ করা মালামাল চট্টগ্রাম কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- শুল্ককর
- শুল্ক
- জব্দ
- কোস্ট গার্ড
