ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নিখোঁজের ১১ দিন পর যমুনা নদী থেকে কৃষকের লাশ উদ্ধার

নিখোঁজের ১১ দিন পর যমুনা নদী থেকে কৃষকের লাশ উদ্ধার
×

প্রতীকী ছবি

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:৩৫

জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের ১১ দিন পর আমিনুল ইসলাম খোকা (৬৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে বাহাদুরাবাদ নৌ থানা পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার চিকাজানী ইউনিয়নের খানপাড়া এলাকায় যমুনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাহাদুরাবাদ নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারুণ চন্দ্র বর্মণ। ওই কৃষক গাইবান্ধার মোল্লারচর এলাকার মৃত করিম সরকারের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি আমিনুল ইসলাম নৌকাযোগে স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য গাইবান্ধায় যাচ্ছিলেন। যমুনা নদীর মাঝখানে এসে সে মাথা ঘুরে পড়ে যায়।  সে সময় ওই নৌকায় থাকা যাত্রীরা তাকে উদ্ধার করতে চেয়ে ব্যর্থ হন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চিকাজানী ইউনিয়নের খানপাড়া এলাকায় যমুনা নদীতে তার লাশ ভেসে যেতে দেখে নৌ থানা পুলিশে খবর দিলে পুলিশ যমুনা নদীর ওই স্থান থেকে আমিনুল ইসলাম খোকার লাশ উদ্ধার করে।

বাহাদুরাবাদ নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারুণ চন্দ্র বর্মণ জনান, নিহতের স্বজনদের কারও অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×