ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাতৃভাষা দিবসে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

মাতৃভাষা দিবসে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
×

ছবি: ফাইল

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:১৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে সব ধরনের আমদানি রপ্তানি। আজ শনিবার এই স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের বাণিজ্য বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত রয়েছে স্বাভাবিক। 

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্র্যাফিক) কাজী রতন জানান, মাতৃভাষা দিবসে উভয় দেশে সরকারি ছুটি ঘোষণা করায় শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের সব কাজ কর্ম বন্ধ রয়েছে। আগামীকাল রোববার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি চালু হবে। 

বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, শনিবার এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল রয়েছে স্বাভাবিক।

আরও পড়ুন

×