ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মেয়াদের শেষ দিনেও তিন কর্মসূচি মেয়র শাহাদাতের

চট্টগ্রাম সিটি করপোরেশন

মেয়াদের শেষ দিনেও তিন  কর্মসূচি মেয়র শাহাদাতের
×

 চট্টগ্রাম ব্যুরো 

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:০৬

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের মেয়াদ আইন অনুযায়ী আজ রোববার শেষ হচ্ছে। তবে তিনি দায়িত্ব ছাড়বেন কিনা– তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ, মেয়াদের শেষ দিনেও মেয়র হিসেবে তিনি একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। 

রোববার সকাল সাড়ে ১০টায় বাগমনিরাম ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ, বিকেল ৩টায়  ইফতারসামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। 
চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন বলেন, মেয়রের দায়িত্ব ছাড়ার বিষয়ে মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়া যায়নি। তিনি আগের মতোই দায়িত্ব পালন করবেন। 
শাহাদাত হোসেন বলেন, ‘আমি একটি বৈধ নির্বাচন চাই। স্থানীয় সরকার আইনের ধারা ৬-এ বৈধ মেয়রের কথা বলা হয়েছে। যিনি পরবর্তী নির্বাচনের পর প্রথম সভা না হওয়া পর্যন্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচনের তারিখ ঘোষণা হোক। সেই নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা দেব। তখন পদত্যাগ করে নির্বাচনী প্রচারণা শুরু করব।’ 
 

আরও পড়ুন

×