ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল গৃহবধূর

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল গৃহবধূর
×

প্রতীকী ছবি

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:০১ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:২৬

খুলনার কয়রায় ধানখেতে ইঁদুর ধরার জন্য দেওয়া বৈদ্যুতিক তারের ফাঁদে জড়িয়ে লতিকা বৈদ্য (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৭টার দিকে ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার মহেশ্বরীপুর গ্রামের বরুণ বৈদ্যর স্ত্রী।

স্থানীয় গ্রাম পুলিশ রাজা গাজী জানান, শনিবার সন্ধ্যায় মাঠ থেকে গরু আনতে গিয়ে লতিকা বৈদ্য আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে জানায়। রোববার সকালে পথচারীরা ধানখেতে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দিলে তারা সেখান থেকে মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

গ্রামবাসী জানান, ধানখেতে ইঁদুরের উৎপাত বেড়ে যাওয়ায় তা ঠেকাতে কৃষক নিরোদ রায় তার জমির চারপাশে বৈদ্যুতিক তারের ফাঁদ পেতে রেখেছিলেন। সেই ফাঁদে জড়িয়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কয়রা থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, মহেশ্বরীপুর গ্রামে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ধানখেতে ইঁদুর ধরার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

×