ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুমিল্লায় গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের চারজন 

কুমিল্লায় গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের চারজন 
×

দাউদকান্দিতে গ্যাস লাইনে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে

কুমিল্লা ও দাউদকান্দি প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৩২ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৪৪

কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লাইন থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। মঙ্গলবার ভোরে সেহরির সময় উপজেলা শহরে এ ঘটনা ঘটে। সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। দগ্ধরা হলেন, মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সকাল ছয়টার দিকে দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ একই পরিবারে চারজনকে জরুরি বিভাগে নেওয়া হয়েছে। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের দুই শতাংশ, জিল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে। 

তিনি বলেন, জিল হক ও হুমায়রার শরীরের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ফায়ার ফাইটার আবদুল হান্নান সমকালকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। আগুন তেমন বেশি ছড়ায়নি। ঘটনাটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে ধারণা করা হলেও তা সঠিক নয়। গ্যাস লাইন থেকে বিস্ফোরণ হয়েছে। তবুও বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

আরও পড়ুন

×