ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির মাহিমের

স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির মাহিমের
×

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৩৩

ঢাকার ধামরাইয়ে ইটভর্তি ট্রাকচাপায় মাহিম হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ধামরাইয়ের সুতিপাড়া-নান্নার সড়কের ধাইরা আবোন মডেল একাডেমি স্কুল সংলগ্ন ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিম হোসেন ধামরাইয়ের ধাইরা গ্রামের এখলাছ উদ্দিনের ছেলে। সে আশাবোন মডেল একাডেমি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে হেঁটে ব্রিজের ওপর দিয়ে স্কুলে যাচ্ছিল মাহিম। এসময় ইটভর্তি একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মাহিম নিহত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন পালিয়ে যাওয়া ট্রাকচালকের গ্রেপ্তার দাবিতে সুতিপাড়া-নান্নার সড়কটি অবরোধের পর বিক্ষোভ করেন।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে।

আরও পড়ুন

×