ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৩ দিনেও সন্ধান মেলেনি খুলনার সাবেক এমপির জামাতার

৩ দিনেও সন্ধান মেলেনি খুলনার সাবেক এমপির জামাতার
×

ছবি : সংগৃহীত

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩:৪২

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের জামাতা কাজী নিজাম উদ্দিন সুজন তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি খুলনা নগরীর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

গত শনিবার রাতে নগরীর টাউন জামে মসজিদে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন সুজন। এরপর আর তিনি বাড়ি ফিরে যাননি।

এ ঘটনায় গত রোববার খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সুজনের বাবা কাজী আবদুস সোবহান। কিন্তু তাঁর সন্ধান বের করতে পারেনি পুলিশ।

কাজী আবদুস সোবহান জানান, তাঁর ছেলে শনিবার রাত ৮টার দিকে তারাবির নামাজ আদায় করতে মসজিদের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরবর্তী সময়ে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘সুজন আমার ব্যবসা দেখাশোনা করে। তাঁর ছেলের কোনো শত্রু নেই।’

খুলনা সদর থানার ওসি মো. কবির হোসেন বলেন, আশপাশের সব থানায় তাঁর ছবি ও তথ্য পাঠানো হয়েছে। ঘটনার দিন আশপাশের বিভিন্ন বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে। ফুটেজে দেখা গেছে, নামাজ আদায় করে সুজন কাস্টমঘাট এলাকার দিকে যান। তাঁর বন্ধুবান্ধব ও ব্যবসার সহযোগীদের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। তাঁকে উদ্ধারে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।

আরও পড়ুন

×