ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

শ্রীপুর উপজেলা আ.লীগ কার্যালয়ে হঠাৎ আগুন

শ্রীপুর উপজেলা আ.লীগ কার্যালয়ে হঠাৎ আগুন
×

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৫:০৪

গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকার মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীপুর পৌর শহরের এ কার্যালয়ের ভেতর থেকে কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। তবে মিনিট দশেক ধোঁয়া বের হওয়ার পর আগুন একাই নিভে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের আগে হঠাৎ তিন তলা ভবনের দোতলা থেকে ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। তারা কাছে গিয়ে দেখেন, দোতলার ভেতরে থাকা কিছু কাঠ, কর্কশীট ও ফেলনা জিনিসিপত্র আগুনে পুড়ছে।

স্থানীয়রা বলছেন, আগুন নেভাতে কেউ এগিয়ে যাননি। ১০-১২ মিনিট পর আগুন নিভে যায়। কীভাবে আগুন লাগল, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। কেউ আগুন ধরিয়ে দিয়েছে কিনা তাও জানাতে পারেননি স্থানীয়রা।

গত ২০২৪ সালের ৫ আগস্টের আগে ওই ভবন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যবহার করতেন। ভবনের বাইরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় লেখাও রয়েছে। গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে কার্যালয়টির আসবাবপত্রসহ প্রায় সবকিছু লুট হয়ে যায়। বেশিরভাগ নেতাকর্মী আত্মগোপনে চলে যান। 

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দোতলায় কিছু কর্কশীট ছড়ানো ছিল। সেখান থেকেই আগুনের ধোঁয়া ওড়ে। ধারণা করা হচ্ছে, কেউ ধূমপান করার জন্য ওখানে উঠেছিল। পরে সিগারেটের শেষাংশ সেখানে ফেলে আসে, যা থেকে আগুন লাগতে পারে।

আরও পড়ুন

×