মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ব্যাংকারের রহস্যজনক মৃত্যু
সামিউল হাসান শুভ
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:২৫
| প্রিন্ট সংস্করণ
বগুড়া শহরের একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে সামিউল হাসান শুভ (৩৩) নামে এক ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি কাহালুর কাজিপাড়া এলাকার এটিএম শফিউল্লাহর ছেলে এবং দুপচাঁচিয়া জনতা ব্যাংকে কর্মকর্তা (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন। স্বজনের অভিযোগ, চিকিৎসার নামে শারীরিক নির্যাতনের ফলে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিরাময় কেন্দ্রটির এক কর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামিউল দীর্ঘদিন ধরে মাদকাসক্তি ও মানসিক সমস্যায় ভুগছিলেন। ১৩ ফেব্রুয়ারি শহরের সাবগ্রাম দ্বিতীয় বাইপাস সংলগ্ন মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে তাঁকে ভর্তি করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রের কর্মীরা অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যান।
নিহতের ভগ্নিপতি এটিএম ফরহাদ বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সামিউলের শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন দেখা গেছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
- বিষয় :
- মাদকাসক্ত
