ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের
×

প্রতীকী ছবি

কয়রা (খুলনা) নিউজ

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:৪৬

খুলনার কয়রায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ঢালে পড়ে সাব্বির হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা রাজ (২০) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কয়রা-বেতগ্রাম আঞ্চলিক সড়কের ফুলতলা বাজার এলকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুতগামী মোটরসাইকেলটি কয়রা সদরের দিকে যাচ্ছিল। এ সময় ফুলতলা বাজারে উত্তর পাশের বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। সড়কের ঢাল রক্ষায় পুঁতে রাখা পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর একজনের মাথা ফেঁটে যায়। আরেকজন ছিটকে দুরে পড়ে যায়। তাদেরকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বির হোসেনকে মৃত ঘোষণা করেন। আরেকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সাব্বির উপজেলার মহারাজপুর গ্রামের মাওলানা আবুল বাশারের ছেলে। সে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিল বলে তার স্বজনরা জানিয়েছেন।

কয়রা থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

আরও পড়ুন

×