ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনের টাকায় না পোষালে চাকরির দরকার নেই: আইনমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনের টাকায় না পোষালে চাকরির দরকার নেই: আইনমন্ত্রী
×

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৩৯ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৩৯

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘দল করতে এসে কোটি কোটি টাকার স্বপ্ন দেখলে তার দল করার দরকার নেই। আমরা এসেছি পরিবর্তন করতে।’ তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যদি বেতনের টাকায় না পোষায় তাহলে তাদের চাকরি করার দরকার নেই।’

শনিবার দুপুর ১২টায় শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে শৈলকুপা উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনায় এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘যে কোনো কালোবাজারীকে কঠিন হস্তে দমন করা হবে। এখান থেকে কেউ পার পাবেন না। যদি আপনাদের চার পাশে মাদক কারবারী, মাদকসেবী, মাদকের সঙ্গে জড়িত কেউ থাকে তাহলে আমাকে একটি এসএমএস করবেন। আগামী ছয় মাসের মধ্যে শৈলকুপা থেকে মাদকের বিষ দাঁত আমরা ভেঙে ফেলতে চেই। যদি সরকারি কোনো দপ্তরে কাজ করতে যেয়ে আপনার কাছে কেউ ঘুষ চায় তাহলে আমাকে জানাবেন। আমরা সেগুলো স্বমূলে উৎপাটন করব।’ 

শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আইনমন্ত্রী সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি বাংলাদেশ সরকারের মন্ত্রী মানে বাংলাদেশের আপামর জনসাধারণের মন্ত্রী। আপানারা যদি স্ব স্ব স্থান থেকে দায়িত্বশীল কর্তব্য পালন করেন, হানাহানি বন্ধ করেন তাহলে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের স্বপ্নের লক্ষ্যে পৌঁছে যেতে পারব।’

তিনি বলেন, ‘আমি সরকারি কর্মকর্তাদের বলেছি শৈলকুপায় একশ’ টাকার কাজ এলে একশ’ টাকার কাজই হতে হবে। আপনারা আপনাদের কাজ বুঝে নেবেন।’

এরপর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি যোগ দেন সপ্তপল্লী বাঘিনী রাধাগোবিন্দ মন্দিরে সনাতন ধর্মালম্বীদের গণসংবর্ধনা অনুষ্ঠানে। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মাসউদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ প্রমুখ।

আরও পড়ুন

×