নেত্রকোনায় কায়সার কামাল
নির্বাচিত সরকার দেশের মানুষকে সেবা দিতে বাধ্য
ব্যারিস্টার কায়সার কামাল
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ০৮:৪১
| প্রিন্ট সংস্করণ
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দেশে ২০১৪ সাল থেকে তিনটি জাতীয় সংসদ নির্বাচন মানুষের অংশগ্রহণ ছাড়াই হয়েছে। কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি মানুষ। কাঙ্ক্ষিত ভোট হয়েছে ১২ ফেব্রুয়ারি। দেশের মানুষ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। বিএনপির প্রতি মানুষের অনেক আশা। নির্বাচিত সরকার দেশের মানুষকে সেবা দিতে বাধ্য। জনগণের সরকার জনগণের সেবায় কাজ করবে, এটাই মানুষের প্রত্যাশা। আমরা মানুষের সেবায় কাজ করতে চাই। আর সেই সেবা শুধু আমাদের পক্ষে সম্ভব না। এ জন্য প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা প্রয়োজন। সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গতকাল শনিবার নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন ভূমি প্রতিমন্ত্রী। তিনি বলেন, আপনারা সরকারি কর্মকর্তা আজ নেত্রকোনায় কর্মরত আছেন, আগামী দিনে হয়তো অন্য কোনো জেলায় যাবেন। তাই সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবায় কাজ করার চেষ্টা করুন। কারণ এই দেশের মানুষ আমাদের কাছে অনেক কিছু আশা করে। তাদের সেই আশা আমাদেরই পূরণ করতে হবে।
- বিষয় :
- ব্যারিস্টার কায়সার কামাল
