ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জামায়াত কর্মীর রগ কর্তন

জামায়াত কর্মীর রগ কর্তন
×

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ | ০৭:৫৪

| প্রিন্ট সংস্করণ

যশোরের অভয়নগর উপজেলায় জাহান শেখ নামের এক জামায়াত কর্মীকে কুপিয়ে জখম ও তাঁর পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বানিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত জাহান শেখ বানিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। 

জাহান শেখের ছেলে মো. ফাহিম শেখ জানায়, সোমবার রাতে তারাবির নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে বাড়ির সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর বাবার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা দেশি অস্ত্র দিয়ে তাঁর বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে এবং তাঁর ডান পায়ের রগ কেটে ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠান।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৌমিক সেন জানান, আহত জাহান শেখের ডান পায়ের রগ কাটার পাশাপাশি শরীরে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 
অভয়নগর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ইউনুস আকুঞ্জি জানান, জাহান শেখ জামায়াতের একজন সক্রিয় সদস্য। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তিনি। 
অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন,  এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×