ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মানসম্মত ও কারিগরি শিক্ষা নিশ্চিত করতে হবে

মানসম্মত ও কারিগরি শিক্ষা নিশ্চিত করতে হবে
×

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ | ০৮:০৬

| প্রিন্ট সংস্করণ

দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হলে মাধ্যমিক পর্যায় থেকেই মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। বিশেষ করে কারিগরি শিক্ষা ও বিজ্ঞানচর্চার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। মঙ্গলবার সকালে মাধবপুরের নোয়াপাড়ায় উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির পরিষদের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবিদাওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক শিক্ষাব্যবস্থার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষকদের উদ্দেশে এমপি ফয়সল বলেন, আপনারা একটি মহান পেশার সঙ্গে যুক্ত। জাতি গঠনের দায়িত্ব আপনাদের কাঁধে। তাই নিজেদের আরও দক্ষ ও প্রস্তুত করে তুলতে হবে। আমরা আপনাদের পাশে থাকব। তিনি শিক্ষকদের ন্যায্য অধিকার ও দাবিদাওয়া বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন। 
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, সিনিয়র সহসভাপতি এ.কে.এম সাইফুল ইসলাম, সহসভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক এ.কে.এম কামাল উদ্দিন, অর্থ সম্পাদক খলিলুর রহমান, সহ-অর্থ সম্পাদক নুরুল আমিন প্রমুখ। 

মানুষের কল্যাণ করতে চান ইঞ্জিনিয়ার ইশতিয়াক 
চুনারুঘাট সদর ইউনিয়নে সায়হাম গ্রুপের উদ্যোগে দুপুরে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এস. এম. ফয়সল-এর সন্তান ও সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ।  
সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, আমরা আজীবন মানুষের কল্যাণ করে যেতে চাই। গত জাতীয় সংসদ নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলাম সবসময় আপনাদের পাশে থাকব। সেই অঙ্গীকার থেকেই পবিত্র রমজান মাসে আমাদের সীমিত সামর্থ্য নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। 
তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধির কারণে এবার শীতবস্ত্র বিতরণ করতে না পারায় আমাদের কষ্ট হয়েছে। তবে ভবিষ্যতে আমরা মানবিক কার্যক্রম অব্যাহত রাখব।

আরও পড়ুন

×