দেশকে এগিয়ে নিতে হলে নবীর আদর্শ বুকে ধারণ করতে হবে
আবদুল আউয়াল মিন্টু
সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ০৮:১১
| প্রিন্ট সংস্করণ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হলে সবাই সবার প্রতি মানবিক আচরণ করতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে হজরত মোহাম্মদের (সা.) আদর্শ বুকে ধারণ করতে হবে।
গত রোববার সোনাগাজী উপজেলার মোহাম্মদ ছাবের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আ ন ম আবদুর রহিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার শানু, তারেক জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর প্রমুখ।
- বিষয় :
- আবদুল আউয়াল মিন্টু
