ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সুলভ মূল্যে মাংস ডিম দুধ বিক্রির উদ্বোধন

সুলভ মূল্যে মাংস ডিম দুধ বিক্রির উদ্বোধন
×

গাইবান্ধা জেলা ডিসি কার্যালয়ের মোড়ে বুধবার সুলভ মূল্যের দোকান উদ্বোধন সমকাল

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | ০৮:৪৭ | আপডেট: ১২ মার্চ ২০২৬ | ১২:৫০

| প্রিন্ট সংস্করণ

গাইবান্ধায় মাহে রমজান উপলক্ষে সপ্তাহব্যাপী সুলভ মূল্যে গরুর মাংস, ডিম ও দুধ বিক্রির উদ্বোধন করা হয়েছে। চলবে আগামী ১৬ মার্চ পর্যন্ত। 
বুধবার সকালে গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন  জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা।

আগামী ১৬ মার্চ পর্যন্ত জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাক সেলের মাধ্যমে গরুর মাংস, ডিম এবং গাড়ির মাধ্যমে সুলভ মূল্যে দুধ বিক্রি করা হবে। এ বাজারে গরুর মাংসের দাম প্রতি কেজি ৬৫০ টাকা, ১ লিটার দুধ ৬০ টাকা ও প্রতিটা ডিম ৮ টাকায় বিক্রি করা হবে।

গাইবান্ধার জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা জানান, নিম্ন আয়ের মানুষ যাতে রমজানে মাংস, দুধ ও ডিম সহজে কিনতে পারে এ জন্য সরকার এমন উদ্যোগ নিয়েছে।

গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বাজারে নির্ধারিত দরের চেয়ে কম মূল্যে প্রাণিসম্পদ অধিদপ্তর ভর্তুকির মাধ্যমে এ সুলভ বাজার পরিচালনা করছে।
 

আরও পড়ুন

×